banglahour

রাজবাড়ীতে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত।।

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৪ অপরাহ্ন

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা প্রযন্ত রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।

এ সময় বক্তারা বলেন, শিগগিরই দেশের সাংবাদিকদের একটি ডাটা বেজ প্রকাশ করা হবে। তাতে প্রতিটি জেলায় সাংবাদিকদের তালিকা সন্নিবেশিত থাকবে। এতে অপ-সাংবাদিকতা রোধ হবে। এছাড়া সাংবাদিকদের পেশাগতভাবে আরো দক্ষ করে তোলার জন্য পিআইবি এবং প্রেস ইনস্টিটিউট নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

পরে সেমিনার ও কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল