banglahour

পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:৫৩ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব আর ‘বৈসাবি’ নামে নয়, বরং প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব নাম ও স্বকীয়তায় উদযাপিত হবে—এমন ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ১১টি সম্প্রদায়ের এ উৎসবকে এককভাবে ‘বৈসাবি’ নামে অভিহিত করা সঠিক নয়। এতে অন্যান্য সম্প্রদায়ের স্বতন্ত্র জাতিসত্তা আড়ালে পড়ে যায়। বর্তমান সরকার কোনো ধরনের বৈষম্যে বিশ্বাস করে না।


তিনি আরও বলেন, এখন থেকে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলানসহ বিভিন্ন সম্প্রদায়ের উৎসব তাদের নিজ নিজ নামে পালিত হবে এবং রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান জানানো হবে।
উৎসবের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী জানান, ১২ এপ্রিল ‘ফুল বিজু’ পালিত হবে, যা শ্রদ্ধা ও প্রার্থনার দিন। এদিন পানিতে ফুল গেঁথে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৩ এপ্রিল ‘মূল বিজু’ এবং ১৪ এপ্রিল মারমা সম্প্রদায়ের ‘জলকেলি’ বা পানি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এই আয়োজন পাহাড়ি ও বাঙালির সম্প্রীতির প্রতীক।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, সরকার চায় দেশের প্রতিটি উৎসবে রংধনুর মতো বৈচিত্র্য ফুটে উঠুক। পাহাড়ি জনগোষ্ঠীর স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
এ সময় জানানো হয়, আগামী ১২ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে রমনা পার্কের লেক পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি ও ফুল অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে।


মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল