banglahour

ময়মনসিংহে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের মন্তব্য: “জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়”

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৭ অপরাহ্ন

সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না; সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের স্থগিত হওয়া নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরও রাজনীতিতে সহিংসতা কেন থামছে না—এটা বড় প্রশ্ন। সংসদে অর্থ ব্যয় করে অশালীন বাক্যালাপও প্রত্যাশিত নয়। মানুষ হত্যা করে যদি কেউ পার্লামেন্টে যায়, তাদের কাছ থেকে কী আশা করা যায়?”
তিনি আরও বলেন, শেরপুর-৩ আসনে ব্যাপক সহিংসতা হয়েছে এবং অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক।


স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ও অব্যবস্থাপনা থেকেই বোঝা যায়, জনগণের স্বাস্থ্যসেবার প্রতি অবিচার করা হচ্ছে।


এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল