banglahour

কিশোরগঞ্জে জাপানগামী ২৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:৪৮ অপরাহ্ন

জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সাকুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আজ শনিবার  দুপুরে শহরের রথখলা এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


২০২২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চারটি সেশন সম্পন্ন করেছে। চলতি বছরের প্রথম সেশনে ২৭ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছে। এর আগে আরও ৫০ জন শিক্ষার্থী জাপানে পাড়ি জমিয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুল হাসান, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরীসহ অন্যরা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল