banglahour

ফ্রান্সে টাইগারদের হারিয়ে বিজয়ী লায়ন টিম

প্রবাস | মো আবু তাহির। বিশেষ প্রতিনিধি।

(২ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৫:৫৪ পূর্বাহ্ন

ফ্রান্সের বাংলাদেশী অধ্যুষিত সারসেলে ন্যালসন ম্যান্ডেলা ফুটবল স্টেডিয়ামে ইউরোপের বাংলাদেশী কমিউনিটি,র জনপ্রিয় অনলাইন পত্রিকা নবকন্ঠ.কম এর উদ্যোগে  ক্ষুদে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে ।

ফ্রেঞ্চ বাংলাদেশী টাইগারদেরকে  হারিয়ে শিরোপা জয়ী হয় ফ্রেঞ্চ বাংলাদেশী লায়ন টিম। টুর্নামেন্টের উদ্বোধন করেন  ফ্রান্স বিএনপি,র সাবেক প্রথম যুগ্ম সম্পাদক কবীর হোসেইন পাটোয়ারী। সাংবাদিক নয়ন মামুন এর পরিচালনায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন  গার লা গনেশ কাউন্সিলর তানিয়া তনু, নবকন্ঠ সম্পাদক আবু তাহির,  ব্যাবসায়ী নেতা দেলোয়ার হোসেইন,মাছুম আহমদ সহ কমিউনিটির নেতারা। শাহ গ্রুপের সার্বিক সহযোগিতায় দুই দলে ১৬ জন খেলোয়াড় অংশ নেন।

বিশেষ সহযোগিতায় ছিল ইজিবাজার ও প্যারিস হলিডে আবাসন।ধারাবাহিকভাবে ফ্রান্সের প্রত্যেক বাংলাদেশী অধ্যুষিত এলাকায় এমন ম্যাচ আয়োজন করবে জানায় নবকন্ঠ। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা করেন রিফাত ও আখলাক

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল