banglahour

রাজবাড়ীতে রাতে নিখোঁজ সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ২:৪৬ অপরাহ্ন

রাজবাড়ীর উড়াকান্দায় পদ্মা নদী থেকে লিটন খা নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিকশা চালক লিটন খান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার সময় তার মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর থানা ও নৌপুলিশের সদস্যরা।

নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাত দশটার সময় রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হয় লিটন খা। এ সময় তিনি পরিবারকে বলে আসেন ভাড়া দুরে যাচ্ছে বাড়িতে আসতে দেরি হতে পারে। পরে ভোরে পদ্মায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে থানা ও নৌপুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের মাথায় আঘাতের চিন্থ রয়েছে। ধারনা করা হচ্ছে রিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যার পর পদ্মা নদীতে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে।
এদিকে নৌ-পুলিশ সদস্যরা জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল