banglahour

মধ্যপ্রাচ্য ফেরত শ্রমিকদের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে সরকার: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৩:২১ অপরাহ্ন

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সকল জটিলতা সমাধানে সরকার কাজ করছে।


রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা যেসব শ্রমিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের ভিসা নবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মালয়েশিয়া সফর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দেশটির সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এছাড়া আগামী ২ মে সিলেটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন তিনি।
এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ছিনতাই, মাদক ও চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল