banglahour

ময়মনসিংহের হালুয়াঘাটের হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৪:৩৫ অপরাহ্ন


ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলো হালুয়াঘাটের মোকামিয়া গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে  শুক্কুর আলী (৫৪), মৃত জৈন উদ্দিনের ছেলে আমির আলী (৪৪), হাতেম আলী (৪০) ও জমির আলী (৪২) এবং নুর হোসেনের ছেলে হারেজ আলী (৩৪)।


আজ (রবিবার) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্তদেও উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামীদের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মো.মোস্তাছিনুর রহমান জানান, ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আসামীরা হবিবুর রহমানকে হত্যা করে। 

এঘটনায় নিহতের ভাগ্নি নুরুন্নাহার বাদী হয়ে আসামীসহ আরো ২০/২৫ জনের নামে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশীট আদালতে জমা দেন। সাক্ষ্য প্রমাণ, যুক্তি-তর্ক-শুনানী শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর কারাদন্ড এবং বাকিদের বেকসুর খালাস প্রদান করেন। রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো. আবু হানিফ খান ও আসামি পক্ষের হারুন অর রশিদ মামলাটি পরিচালনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল