banglahour

প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে পিরোজপুরে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।। মো. মিজানুর রহমান।।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৯:০৯ অপরাহ্ন

বাংলাদেশের বিদ্যমান বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের  সাথে সাক্ষাত পাওয়ার দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বেকার নারী- পুরুষ গণ অংশগ্রহণ করেন। 


এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি তাছলিমা আক্তার,  সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা কমিটির সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং নেছারাবাদ উপজেলা কমিটির সদস্য মো. সুলতানা প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম ১৮ মাসে ১ কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এর কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। 

তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে তাদের এই বেকারত্ব সমস্যার কথা তুলে ধরতে চান সংগঠনটির নেতাকর্মীরা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবু সাঈদ এর কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল