banglahour

প্রকাশিত সংবাদের প্রতিবাদে, প্রবাসী পরিবারের সাংবাদিক সম্মেলন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৯:১৩ অপরাহ্ন


: কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোহাদারপাড়া গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিকে জোরপূর্বক সরকারি খাল হিসেবে ঘোষণার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল গ্রামের ২৭৭, ৯১৮ ও ৯১৯ নম্বর দাগসহ বেশ কিছু ব্যক্তি মালিকানাধীন জমিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি খাল হিসেবে দাবি করে আসছে। এ নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং জমির মালিকদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি এক প্রবাসী পরিবার তাদের বৈধভাবে ক্রয়কৃত জমিতে মাটি ভরাট করতে গেলে বাধার সম্মুখীন হন। এ সময় অভিযুক্ত চক্রের সদস্যরা তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলে জানিয়েছেন তারা।


গ্রামবাসীর দাবি, বাস্তবে কোনো সরকারি খাল না থাকা সত্ত্বেও জোরপূর্বক খাল ঘোষণা দিয়ে জমি খননের অপচেষ্টা চালানো হচ্ছে। এতে করে এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।


অভিযোগে অভিযুক্তদের মধ্যে বাচ্চেল ইসলাম, আবুল মিয়া, গুলু মিয়া, সাইফুল ইসলাম নালু, কবির উদ্দিন, মো. রিপন মিয়া ও বাচ্চু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আলম। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং নিরীহ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়।


এ ঘটনায় এসি ল্যান্ড প্রতীক দত্ত বলেন, আমাদের কাছে খাল ভরাট নিয়ে অভিযোগ পেয়েছি আমি সরেজমিনে এসে দেখেছি এবং আমাদের রেকর্ডপত্র নকশা পর্যালোচনা করে দেখেছি এখানে প্রকৃতপক্ষে রেকর্ডে কোন খাল নেই। 
এ বিষয়ে জানতে অভিযুক্তদের একাধিকবার ফোন করেও কোন সাড়া মেলেনি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল