banglahour

ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৬, রবিবার, ৯:১৬ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধারাবাহিকতায় খেলাধুলার উন্নয়ন অব্যাহত রয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সিলেটে আয়োজিত ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে নতুন প্রজন্মের আম্পায়াররা আরও দক্ষ হয়ে উঠবেন এবং আন্তর্জাতিক মানের ম্যাচ পরিচালনায় সক্ষমতা অর্জন করবেন।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে একটি শক্তিশালী অবস্থানে দেখতে চান। দেশের ক্রিকেট উন্নয়নে অতীতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইতোমধ্যে বিশ্বের অন্যতম পরিচিত স্টেডিয়াম হিসেবে স্থান করে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। 


সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ আহমদ আরমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আইসিসি প্যানেল আম্পায়ার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার এডুকেটর আব্দুল্লাহ আল নোমান অভি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম ও ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল