banglahour

মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৫:৫০ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আতঙ্কে দিক-বেদিক ছুটাছুটি করছেন মাদকসেবী ও কারবারিরা। সর্বশেষ অভিযানে গাঁজাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: 
১. মোঃ আজাদ সিকদার, পিতা: আসলাম সিকদার, সাং- দুর্গাপুর । 
২. মোঃ শামীম, পিতা: কামাল ফকির, সাং- নয়নপুর ।

রোববার (১২ এপ্রিল) পৌর এলাকা থেকে থানার ওসি মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসআই মোঃ ছালেম ও এসআই মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, “আমার নেতৃত্বে গত এক মাসে প্রায় ৬০ জন মাদক মামলার আসামি* গ্রেফতার হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের ধারাবাহিক অভিযানে মাদকসেবী ও কারবারিদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল