banglahour

ভাঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২৪

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ১২:৩৮ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ২৪ জন বাসের যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।

আহতদের মধ্যে গুরুতর ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের সাথে বিপরীত দিকথেকে আসা বাঙ্গি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল