banglahour

ভৈরবে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুর মৃত্যু

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৫ অপরাহ্ন

ভৈরবে ময়লার ভাগাড় থেকে  কুড়িয়ে পাওয়া নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিছয়েছে। এ ঘটনায় পুলিম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় একটি হত্যা মামলা রুজু করেছে ।

হাসপাতাল ও পুলিশ জানায়,গতকাল রাত আনুমানিক ৭/৮ টার দিকে শহরের চন্ডিবের গ্রামের খাঁন বাড়ি সংলগ্ন সড়কের পাশে ময়লার ভাগাড়ে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের কান্না শোনতে পান জনৈক মহিলা। 

পরে তিনি শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিশু বিশেষজ্ঞ ডাঃ দিদারুল আলমের কাছে নিয়ে চিকিৎসা করান । পরে  তিনি শিশুটিকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান । আজ সকালে নবজাতক শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর জানান, শিশুটির শরীরে ছোপ ছোপ রক্তের দাগ লেগেছিলো এবং একটি হাত সম্ভবতো ভাঙ্গা অবস্থায় জনৈক মহিলা শিশুটিকে হাসপাতালে এনে ভর্তি করান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু বরণ করেছেন পুলিশ এসে শিশুটির মরদেহ নিয়ে গেছে।


এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান আকন্দ জানান,ধারণা করা হচ্ছে। অবৈধ সম্পর্কের ফসল এ শিশুটি। শিশুটিকে হত্যার উদ্দেশ্যে ময়লার ভাগাড়ে ফেলে রেখে গেছে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আজ সকালে হাসপাতালে মৃত্যু বরণ করেছে। এটি একটি জঘণ্য কাজ । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত নামা ঊল্ল্রেখ করে হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল