banglahour

চুয়াডাঙ্গায় বাড়ির আঙিনার নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১৭ অপরাহ্ন


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনার নর্দমার পানিতে ডুবে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির আঙিনার নর্দমার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  শিশু মাহিন (৬) সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় , গত রবিবার (১২ এপ্রিল) বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনা ভর্তি নর্দমা নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


মাহিনের বাবা মামুন আলী জানান, গত রবিবার (১২ এপ্রিল) বিকালে সে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ছেলের মরদেহ পাওয়া যায়। 


দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতাবশত গর্তের পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
                                

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল