banglahour

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের বাংলা নববর্ষ উদযাপন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। 
আজ (মঙ্গলবার) সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শোভাযাত্রাটি নতুন বাজার, জিলা স্কুল, টাউন হল মোড় হয়ে জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের আবহমান বাংলার চিরায়ত চিত্র ফুটিয়ে তোলা হয়। 
এসময় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশের সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যকে একটি কালো ছায়া আচ্ছন্ন করতে চেয়েছিল। এদেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল