
(৬ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন
সিলেট হাইওয়ে রিজিয়নের আয়োজনে আজ মঙ্গলবার সকালে ভৈরব হাইওয়ে থানা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আবহমান বাংলার সেই চিরচেনা বাঙালী সংস্কৃতির রুপ ফুটে উঠে।
স্থানীয় সঙ্গীত শিল্পীর গান পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। এ সময় সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার,রেজাউল করিম,ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সঙ্গীত পরিবেশনায় শিল্পীদের ভ’য়সী প্রশংসা করেন। এর আগে হাইওয়ে থানার পক্ষ থেকে বঙালীয়ানা খাবার পান্তা ইলিশের আয়োজন করেন।
গান শোনতে আসা দর্শকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পান্তা-ইলিশ তৃপ্তির সাথে খান। এ সময় পুলিশ সুপার রেজাউল করিম বলে, সিলেট রিজিয়নের সবগুলো থানায় একযোগে চলছে এ আয়োজন।
মূলত বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার জন্য আজকে এ আয়োজন করা হয়েছে এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে হলরুমে রুই মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ানো হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সাংসদ ,পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম অংশ নেন।
এ সময় তিনি বলেন, পুরনো ও দুঃখ কষ্ট ভুলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। তাছাড়া এ দিন ভৈরবে যেমন আনন্দের তেমনি বেদনার। এদিনে পানাউল্লাহর চরে খেয়া পারের সময় অপেক্ষমান ৭শ মানুষকে পাক হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা করেছে।
তিনি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পরে তিনি মেঘনাপাড়ে ত্রি-সেতু এলাকায় বৈশাখী মেলার উদ্ধোধন করেন।