
(৬ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:২৬ অপরাহ্ন
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচাসহ বিভিন্ন জাতীয় পাখি স্থান পেয়েছে।
এ সময় বাংলার ঐতিহ্যবাহী ঢাকি তার ঢাকের তালে তালে তরুন তরুনীরা নেচে নেচে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, গুরুত্বপূর্ণ কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন করেন করা হয়।
এরপর রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।