banglahour

কটিয়াদীতে নানা আয়োজনে বর্ষবরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ২:০৬ অপরাহ্ন


কিশোরগঞ্জর কটিয়াদীতে নানারঙের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র‍্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন  আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি,লাঠিবাড়ি খেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিটি উপজেলার  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও সাংবাদিকরাও র‍্যালিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক,কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন  পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে। ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল