banglahour

শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ, উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ মাস আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:০০ অপরাহ্ন

দেশের শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার।


বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।


শিক্ষামন্ত্রী বলেন, “বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু করা হবে।” তিনি আরও জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধাপে ধাপে কাজ করছে।


তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।


মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সিলেট অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল