
(৯ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৪:৫৯ অপরাহ্ন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক (Sarah Cooke) আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন (ইরেগুলার মাইগ্রেশন), মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার প্রক্রিয়ায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আগ্রহ জানান তিনি।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা উন্নয়নে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা হাইকমিশনারকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।