banglahour

৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে প্রায় পৌনে ৩ কোটি কৃষক কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, সহায়তা ও সেবাপ্রাপ্তি আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং ব্যাংকিং সেবা পাবেন।


সরকারপ্রধান আরও বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করতে ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। এতে কৃষকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল