banglahour

তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৭:৫২ অপরাহ্ন


কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়জন বিজয়ীর মধ্যে সাতজনই উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার ছাত্র।

(১৫ এপ্রিল) বুধবার সকাল ১০টায় তাড়াইল মডেল মসজিদে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা তিনটি (১০পারা, ২০পারা, ৩০পারা) গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট নয়জন ছাত্র জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এরমধ্যে সাতজনই হচ্ছে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার ছাত্র। এ ফলাফল তাড়াইলে আলোড়ন সৃষ্টি করেছে। দারুল কুরআন মাদরাসা প্রতিবছরই বিভিন্ন প্রতিযোগিতা ও বোর্ডের পরীক্ষায় ঈর্ষনীয় ফালাফল করে থাকে।

বিজয়ী ছাত্রদের মধ্যে দারুল কুরআন থেকে ৩০পারা গ্রুপে ১ম, ২য় ও ৩য়, ২০পারা গ্রুপে ১ম ও ২য় এবং ১০ পারা গ্রুপে ১ম ও ২য় স্থান অর্জন করে।

প্রতিযোগিতা শেষে দুপুরে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রদের হাতে সনদপত্র তুলেদেন কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের তাড়াইলের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টারটেইনার মাওলানা উমর ফারুক, তাড়াইল প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল