banglahour

বান্দরবানে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড, দোকান ও দুই গুদাম পুড়ে ছাই

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৪ পূর্বাহ্ন

বান্দরবানে অগ্নিকাণ্ডে একটি তেল-গ্যাসের দোকান ও দুটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের বালাঘাটা স্বর্ণমন্দির এলাকার ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ করে স্বর্ণমন্দিরের নিচে থাকা একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 

মুহূর্তের মধ্যে দোকানে থাকা তেল ও গ্যাসের বিস্ফোরণে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান ও গুদামগুলো সম্পূর্ণ পুড়ে যায়।


আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
দোকান মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।


এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, দোকানে তেল ও গ্যাস মজুদ ছিল। অতিরিক্ত তাপের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল