banglahour

পার্বত্য এলাকায় বসবাসকারীদের মানউন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩:৩০ অপরাহ্ন

পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।


তিনি বলেন, “মানউন্নয়ন বলতে শুধু অবকাঠামো নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক বিষয়কে বোঝায়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি মাত্র ৪৬ দিন হয়েছে। ধীরে ধীরে সবকিছু উন্নতির পথে এগিয়ে যাবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশকে আরও সুহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালক এলাকার ম্রো কমপ্লেক্স বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাবার বিতরণ করা হয়।


অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সুয়ালক মাঝের পাড়ায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত জলকেলি অনুষ্ঠানের উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ।


এছাড়া জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল