
(৩ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মো. রাকিব (২৩)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার কাঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।