banglahour

পণ্য দেবার নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ায় টাকা ফেরত ও শাস্তির দাবীতে ভৈরবে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০০ অপরাহ্ন

পণ্য দেবার নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ায় মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তারের শাস্তির দাবী ও টাকা ফেরত চেয়ে  ভৈরবে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদির বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অর্ধ শতাধিক নারী ও পুরুষ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে  আয়েশা বেগম, বিলকিস আরা, মনিসহ অনেকেই অভিযোগ করে বলেন, গত ১ বছর আগে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার ( শারমিন)  সরকারি পণ্য দেবার নামে প্রায় ৪ শতাধিক লোকজনের কাছ থেকে প্রতিমাসে কারো কাছ থেকে ৫/১০ হাজার টাকা করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পণ্য দেয়নি। পরে জমানো টাকা ফেরত চেয়ে ও পাননি । 

তাই তারা টাকা ফেরতসহ প্রতারণার জন্য তাদের শাস্তির দাবী জানান সরকারের কাছে। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহ জানান,তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা । টুনি আক্তারের চাচা ও চাচী মানুষের কাছ থেকে ৫/৭ লাখ  টাকা নিয়েছে বলে শোনেছি। এ ঘটনায় ইব্রাহিম পুরে একটি  সালিসি বৈঠক ও হয়েছে। তাছাড়া টুনি আক্তারের কাছ থেকে জোর পূর্বক ৩ টি চেক নিয়েছে। এ ঘটনায় বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল