banglahour

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি শরিফ উদ্দীন (লিটু), সম্পাদক ফয়েজ আহমেদ

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির। জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শরিফ উদ্দীন (লিটু) এবং সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২১৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচনে সভাপতি পদে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দীন (লিটু) এবং সাধারণ সম্পাদক পদে সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ নির্বাচিত হন।


এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম, অর্থ সম্পাদক পদে মোঃ মুফিজুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।


জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন বলেন, শিক্ষকদের এ প্রাণের সংগঠনের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল