banglahour

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডাঃ শেখ ফরহাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা ৯৩ ব্যাচের অভিনন্দন

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(১ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ‘মুন্সিগঞ্জ জেলা ৯৩’ ব্যাচের বন্ধুরা।
এক অভিনন্দন বার্তায় তারা বলেন, ডাঃ শেখ ফরহাদ হোসেনের এই পদোন্নতি মুন্সিগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। চিকিৎসা ক্ষেত্রে ও প্রশাসনিক দায়িত্ব পালনে তার মেধা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে।


উল্লেখ্য, অধ্যাপক ডাঃ শেখ ফরহাদ হোসেন মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাঁসাড়া কালীকিশোর স্কুল অ্যান্ড কলেজের একজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী। পেশাগত ব্যস্ততার মধ্যেও তিনি শিকড়ের টানে এলাকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি উক্ত প্রতিষ্ঠানের সাবেক গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


অধ্যাপক পদে তার এই পদোন্নতিতে মুন্সিগঞ্জ জেলা ৯৩ ব্যাচের বন্ধুরা তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতে দেশের চিকিৎসা সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল