banglahour

কিশোরগঞ্জে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৫:৫৪ অপরাহ্ন

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কর্নেল (অব.) ডা. জেহাদ খান।


আজ শুক্রবার দুপুরে  নতুন জেলখানা মোড়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন   কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. নুরুন্নাহার আফরিন। 


উদ্বোধন শেষে স্থানীয় একটি হোটেলে বর্জ্য দূষণ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নাসিম খানসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহেল চৌধুরী

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল