banglahour

পিরোজপুরে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৫:৫৬ অপরাহ্ন

পিরোজপুর সদর উপজেলার কলাখালি ইউনিয়নে 'উইরাইস ফাউন্ডেশন' এর উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী  কলাখালি ইউনিয়নের   'উইরাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'এর প্রধান কার্যালয় এ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় প্রায় একশ জন রোগীকে  বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান।
সভাপতিত্ব করেন, কলাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার। 
চিকিৎসা সেবা প্রদান করেন পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান।রক্তের গ্রুপ পরীক্ষা করার দায়িত্বে ছিলেন নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের । বর্তমানে পিরোজপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়ও উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম ও আবাসন প্রকল্প চলমান রয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল