banglahour

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে বিশৃঙ্খলা; ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২০ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ফুয়েল কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম চলমান থাকলেও তেল সংগ্রহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন অমান্য করায় দুটি ফিলিং স্টেশনে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেকে নিয়ম বহির্ভূতভাবে তেল সংগ্রহের চেষ্টা করেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।


হক ফিলিং স্টেশনে লাইন ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মরহুম রবিউল ইসলামের ছেলে আব্দুল হামিদকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এনামুল হক ফিলিং স্টেশনে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় নতিডাঙ্গা গ্রামের সাব্বির (১৮)-কে ৯২/১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া আলিহাট নগরের মহেন আলী (৩৫) নামে এক ব্যক্তি অবৈধভাবে পেট্রোল ইঞ্জিন থেকে তেল নামিয়ে মোটরসাইকেলে নেওয়ার সময় ধরা পড়েন। ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকেও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এদিকে সকাল থেকেই উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে প্রকৃত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ডিজেল বিতরণ করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশনগুলো থেকে নির্ধারিত মাপে তেল দেওয়া হচ্ছে—বাস ও ট্রাকে সর্বোচ্চ ৫০ লিটার এবং ট্রাক্টরসহ অন্যান্য যানবাহনে সর্বোচ্চ ৩০ লিটার।


কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ ও কালোবাজারি বন্ধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ গ্রাহক ও কৃষকদের লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল