banglahour

বাংলাদেশ পুলিশের ১৭তম ব্যাচের ২৫বছর পূর্তি

সারাদেশ | মো ইসহাক। বান্দরবান প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৭:৫৪ অপরাহ্ন


প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ১৭তম ব্যাচের
২৫বছর পূর্তিতে প্রায় পাঁচ শতাধিক সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭এপ্রিল) বিকালে চট্টগ্রাম আগ্রাবাদের গ্রীণ শ্যাডো রেস্টুরেন্টে কেক কাটার মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।

এদিকে, রজত জয়ন্তী উপলক্ষ্যে শত শত পুলিশ সদস্যদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হয় অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন পর পুরোনো ব্যাচমেটদের সঙ্গে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত সদস্যরা।

আগত সদস্যরা বলেন, ট্রেনিং সেন্টার ত্যাগের পর থেকে আমাদের অনেক ব্যাচমেটদের সঙ্গে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়া অনেক ব্যাচমেট মারাও গেছেন। অনেকে আবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় রয়েছেন।

রজত জয়ন্তী উপলক্ষ্যে আজ আমরা দেশের বিভিন্ন জেলায় থাকা সকল ব্যাচমেটরা একত্রিত হতে না পারলেও প্রায় পাঁচ শতাধিক ব্যাচমেটরা একত্রিত হতে পেরে আমরার অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে বিভিন্ন ব্যাচের সদস্যরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মন্তব্য করে ১৭তম ব্যাচের সদস্যরা।

রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক এএসআই জাহাঙ্গীর আলম বলেন, রজত জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে আমাদের ব্যাচমেটরা এসেছে। দীর্ঘ প্রায় ছয় মাসের চেষ্টায় আয়োজিত রজত জয়ন্তী উৎসবটি বাংলাদেশ পুলিশের ১৭তম ব্যাচের প্রায় পাঁচ শতাধীক সদস্যদের নিয়ে মিলনমেলায় পরিণত করেছি।

এদি‌কে,রজত জয়ন্তী‌তে অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দি‌তে ‌এসে অতিথিরা ব‌লেন, এটি বাংলাদেশ পুলিশে স্মরণীয় হ‌য়ে থাক‌বে। এমন মিলন‌মেলা বাংলাদেশ পুলিশের ১৭তম  ব্যাচের প্রথম। আশা কর‌ছি এ থে‌কে আগামী বিভিন্ন ব্যাচের সদস্যরাও অনেক কিছু শিখ‌তে পার‌বে।

রজত জয়ন্তীর আয়োজকরা জানায়,বাংলাদেশ পুলিশের ১৭তম ব্যাচের সদস্যরা ২০০০ সালে দেশের বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০১ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় যোগদান করে দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

এই রজত জয়ন্তীতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার ব্যাচমেটদের মধ্যে থেকে প্রায় দুইশতাধিক ব্যাচমেটরা অংশগ্রহণ করেছে।

এদিকে দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,ব্যাচমেটদের স্মৃতিচারণ,নৈশ ভোজ,ব্যাচমেটদের গিফট হ্যাম্পার প্রদানসহ নানা আয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল