banglahour

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৯:৫৯ অপরাহ্ন


রাঙ্গামাটিতে জাতীয় প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে আন্ত: প্রেস ক্লাব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বাসসের সাবেক বার্তা সম্পাদক আইয়ুব ভূইয়া।


রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক রোটারিয়ান মো: জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেস ক্লাবের সাবেক সাবেক সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, প্রেস ক্লাবের সদস্য পুলক চক্রবর্তী প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূইয়া বলেন, সাংবাদিকদের সুরক্ষাসহ তাদের অধিকার রক্ষায় দেশের সকল প্রেস ক্লাবকে একই ছাতার নীচে আনার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, প্রাথমিক ভাবে দেশের বিভাগীয় প্রেস ক্লাবগুলোকে জাতীয় প্রেস ক্লাবের আওতাভুক্ত করা হবে এবং পরবর্তীতে দেশের প্রতিটি প্রেস ক্লাবকে জাতীয় প্রেস ক্লাবের আওতায় আনা হবে।


মতবিনিময় সভায় চট্টগ্রাম এবং রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল