
(৩ মাস আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:২৫ পূর্বাহ্ন
জেলার চৌদ্দশত এলাকার মতলবপুর এলাকার এক শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর, নগদ অর্থসহ মালামাল লুটপাট ও মারপিটের অভিযোগে আজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবন্ধী ব্যবসায়ী মো এরশাদ মিয়া গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জেলার চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর এলাকায় ।
মামলা সূত্রে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে জেলার মতলবপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে মাইন উদ্দিন ও আরিফ মিয়ার হুকুমে ও নেতৃত্বে তার নিকট আত্মীয় মোবারক মিয়া, মোশারফ মিয়া, হাইয়ুমও কাইয়ুমসহঅজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবন্ধী এরশাদ মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে আহত অবস্থায় ফেলে রাখে। আহত অবস্থায় সাক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও মোবাইল ফোন এবং ক্যাশ বাক্সে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সোহেল চৌধুরী