banglahour

ফরিদপুরে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১২:৩২ অপরাহ্ন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবদুল্লাহ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার তানজিল শেখের ছেলে। এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হলো।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত দুই টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার শারীরিক খারাপ অবস্থা নিয়ে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময়ই শিশুটি সংকটাপন্ন ছিল। গুরুত্বের সাথে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ওই শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে আমরা ওর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। তিনি বলেন, যদিও আমরা শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে আমাদের চিকিৎসকরা একে 'ক্লিনিক্যালী হাম' জনিত কারনে মৃত্যু বলে মন্তব্য করেছেন।

গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে এমন উপসর্গ নিয়ে নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি আছেন। ফরিদপুরসহ আশেপাশের জেলা থেকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রন্ত ৩শ' ৫৭ জন রোগী হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছেন।

এ পর্যন্ত  ৫ জনের মৃত্যু হয়েছে। একজন ফরিদপুর শহরের বাকি ৪ জনের একজন গোপালগঞ্জের, ২ জন মাদারীপুর জেলার ও ১ জন রাজবাড়ী জেলা থেকে এসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল