banglahour

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে এলো কয়লা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১:০৯ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মারশাল পতাকাবাহি জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌছেছে।

শুক্রবার দুপুরে বন্দরের আলফা-১২তে নোঙ্গর করে। বিকেল থেকে এই কয়লা খালাস কাজ শুরু হয়েছে।জাহাজ থেকে লাইটারেজ জাহাজে করে "মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট"এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছানো হবে এই কয়লা। কয়লা ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের জন্য  প্রতিদিন ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় ।

২টি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদনে ১০ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন ।

 

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক ( জনসংযোগ)  আনোয়ারুল আজিম বলেন,আমাদের পর্যাপ্ত পরিমান কয়লা মজুদ রয়েছে। তাই বিদ্যুৎ উৎপাদনে আমাদের কোন সমস্যা নেই। ২টি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে "মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট"এর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের।বিদ্যুৎ বিভাগ যে পরিমান চাহিদা দেয় এখান থেকে সেই অনুযায়ী বিদ্যুৎ বিতরণ করা হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল