
(৪ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:০১ অপরাহ্ন
ভৈরবে ২২ মামলার আসামী সহ ৫ ডাকাত কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে শহরের পঞ্চবটি বালুর মাঠ থেকে ডাকাত সন্দেহে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতার কৃতরা হলো ২২ মামলার আসামী ক্যাপ্টেন আসিফ, আল আমিন, বাদশা মিয়া, আলকাছ ও জালাল মিয়া। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান আকন্দ জানান, আজ ভোর ৪ টা/ ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটি বালুর মাঠ থেকে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো ২২ মামলার আসামী ক্যাপ্টেন আসিফ, আল আমিন, বাদশা মিয়া, আলকাছ ও জালাল মিয়া। এদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ইদানিং দুয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত অভিযান চালিয়ে ২ শতাধিক ছিনতাইকারী ও ডাকাত কে গ্রেফতার করা হয়েছে । অভিযান অব্যাহত আছে ।