banglahour

দেশের ১০টি ক্রীড়া পল্লী করা হবে..প্রতিমন্ত্রী ড.ফরিদ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৯ অপরাহ্ন

খেলাধুলা প্রসারে ইতিমধ্যে সারাদেশের সকল মাঠ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী করারও উদ্যোগ নেয়া হয়েছে। যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশেই করা হবে। যাতে এ এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলায় নিজেদেরকে নিবেদিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে।

শনিবার বিকেলে মোংলার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন মাঠে মোংলা প্রিমিয়ার লীগ'র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম
এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নতুন শ্লোগান হলো- খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা। আমি আশা করছি খেলাধুলার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত মোংলা হবে।

এই টুর্নামেন্টে ৬টি ক্রিকেট দল অংশ নিয়েছে।  'আয়াত সি লাইন্স' আয়োজনে এ খেলার স্পন্সর করছেন হাজী কাওসার ফাউন্ডেশন।

ক্রিকেট খেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  মোঃ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশন'র পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মোঃ খলিলুর রহমান, আয়াত সি লাইন্স'র মালিক মোঃ রাসেল এবং খেলার আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সুমন মল্লিক। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল