banglahour

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ২:৪১ অপরাহ্ন

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। 


রোববার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন  বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালী গ্রামের  জামাল মীরের পুকুর পাড়ে হরিণটি দেখা মেলে।


পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।


ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি।তিনি  ধারণা করেছেন , বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে।

উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে
সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়।


পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল