banglahour

সিলেটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫:৫৫ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও এ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে।


মাসব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। কার্যক্রমটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে।


পুরো কর্মসূচি বাস্তবায়নে ৮৪টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর এবং ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে চলবে ৬ কর্মদিবস।


এই উদ্যোগের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল