banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই সন্ত্রাসীকে ধরে পুলিশে দিল জনতা

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:১১ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদেরকে করে থানায় নিয়ে যায়।  আটককৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইসহাক মাস্টার এর ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রির ছেলে হারুন (২৬)। 


পুলিশ ও স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে আতাউল্লাহ কলিম ও হারুন স্থানীয় এলাকাবাসীদেরকে বিভিন্ন সময় হয়রানীসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের জালায় অতিষ্ট হয়ে রোববার সন্ধ্যায় এলাকাবাসী ধাওয়া করে আতাউল্লাহ কলিম ও হারুনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলিসহ তাদেরকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এলাকাবাসী ধাওয়া করে অস্ত্রগুলিসহ দুইজনকে আটক করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনের মামলা রুজু করা হবে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল