banglahour

ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

অপরাধ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১২:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার রাতে জেলার ভাঙ্গা উপজেলায়  ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই পরিদর্শক বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলাদায়ের করেছেন।

গাঁজাসহ গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তি হলেন,  নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মৌলভীধানাইর গ্রামের মিন্টু ভুইয়ার ছেলে বি এম সাগর হোসেন (৩০)। তার কাছ থেকে  ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরজন ফরিদপুরের মধুখালী উপজেলার উত্তর আড়পাড়া গ্রমের মৃত আজিজ মোল্লার ছেলে সজীব মোল্লা (৩২)। তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, সাগর খাগড়াছড়ি থেকে গাঁজা নিয়ে নড়াইল যাচ্ছিলেন এবং সজীব কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া ওই দুইজনকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল