banglahour

ভৈরবে ভোজ্য তেল মজুত ও রাস্তা দখলের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৪:১৯ অপরাহ্ন


​ভৈরবে ভোজ্য তেল অবৈধভাবে মজুত করা এবং রাস্তা দখল করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজার ও পৌর শহরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালীন ভৈরব বাজারের মেসার্স সুলতান স্টোরকে ভোজ্য তেল অবৈধভাবে মজুত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, রাস্তা দখল করে ড্রাম রাখার মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহানুর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযান পরিচালনাকালে ভৈরব শহর ফাঁড়ি পুলিশ, ডিজিএফআইয়ের সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

​এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ​বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধে আমাদের এই নিয়মিত তদারকি চলছে। অভিযানে ভোজ্য তেল মজুত করে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে এবং রাস্তা দখল করে ড্রাম রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে অন্য একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল