banglahour

রাঙ্গামাটির বরকলের ছোট হরিণা ১২ বিজিবির মানবিক সহায়তা প্রদান

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৫:২১ অপরাহ্ন


রাঙ্গামাটির বরকলের দূর্গম ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও সরঞ্জাম প্রদান করা হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) সকালে ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে টটিনী পোষ্টের সামনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও খেলনা সামগ্রীসহ ১৯ জনের মাঝে আনুমানিক পঁচাত্তর হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।


বরকলের ১২বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।


এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এসময় ১২ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান এবং ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল