banglahour

জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক

প্রবাস | আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৭:২৪ অপরাহ্ন


লাকর্নোভ এর বিডি  হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জাসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ এমরান এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব মেহেদী হাসান রনি ও মইনুল ইসলাম।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স জাসাসের সাবেক সদস্য সচিব ‍কবি সোহেল আহমেদ ।

জাসাস আগামীতে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বক্কর, ফ্রান্স জাতীয়তাবাদী ফোরামের পৃষ্ঠপোষক কবির আহমেদ, ফ্রান্স জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ জুয়েলপ্রমুখ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহির উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল হালিম, জবরুল ইসলাম, রুবেল আহমেদ, 
হুমায়ুন আহমেদ জুনেদ, শফিউল আলম সজল,আব্দুল কাইয়ুম, শাহ আলম, আক্তার হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানের সভাপতি শেখ ইমরান সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্যারিসের শিল্পীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল