
(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:৩৩ অপরাহ্ন
দেশের সার্বিক বিপর্যয়ের মধ্যে একটি দিক ছিল শিশুদের হাম রোগে আক্রান্ত। এই রোগের কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছেন অনেকে হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে। অবশেষে রাজবাড়ী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুষ্টিয়াডাগী মামুন খার বাড়ীর উপর এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন,
হাম-রুবেলা টিকাদান কেন্দ্রে উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় সরকার ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান।
ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম,এমওডিসি ডাক্তার মানিক,স্ব্যাস্হ সহকারী শিমুল,এইচ আই সাধনা,এ এইচ আই,তোবারেক,এম টি ই পি আই সোহেলসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে শিশুদের টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়