
(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা বেগম ও তার সহযোগী সোনাজান খাঁ কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১শ'৩০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক সাহেদা ফরিদপুর কোতোয়ালি থানার গুহলক্ষ্মীপুর একালার মৃত মান্নান শেখ এর মেয়ে ও তার সহযোগী মো.সোনাজান খাঁ। একই এলাকার বাসিন্দা।
ফরিদপুর কোতয়ালী থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, সাহেদা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে ১৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। গত ৩০ মার্চ উদ্ধার হওয়া ৬শ' পিস ইয়াবাসহ একটি নিয়মিত মামলার।পলাতক আসামী সে।
তিনি জানান, ২০২৩ সালে আটকের পর ভবিষ্যতে আর এ কাজে জড়িত হবে না মর্মে সাহেদা মুচলেকাও দিয়েছিল। কিন্তু মুক্ত হয়ে সে আবার একই পথ বেছে নেয়।