banglahour

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহে বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:২২ অপরাহ্ন

‎ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে
১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। 

‎বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৫৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া বিজ্ঞান বিভাগে রয়েছে ৪৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৭২২ জন পরীক্ষার্থী।

‎মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত রয়েছে ৭৮ হাজার ৫৭৬ এবং অনিয়মিত (আংশিকসহ) পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬৫৭ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১১৪ জন।

‎এ অঞ্চলে মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার আওতায় রয়েছে ১ হাজার ৩৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান। 
আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও সাড়ে আটটা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল