banglahour

সিলেট- এসএসসি পরীক্ষা শুরু, বিদ্যুৎ নিয়ে ক্ষোভ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন

সিলেটসহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডে এবার ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হলেও, লোডশেডিং নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা।

সকাল ১০টায় শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। সিলেট বোর্ডের অধীনে ৪ জেলার ২২৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১৩ হাজার কমেছে।

পরিসংখ্যানেও দেখা গেছে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন। বিভাগভিত্তিক হিসেবে মানবিকে সর্বোচ্চ ৫৮ হাজার ১৯৯ জন এবং বিজ্ঞানে ২৫ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে পরীক্ষার চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন তারা। অভিভাবকদের দাবি, গরমে যেন শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা প্রয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল